
অনলাইন ডেস্ক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে আগের সব সিদ্ধান্ত বাতিল। বিশ্ববিদ্যালয় খোলার পর ভর্তি পরীক্ষা কবে হবে তা আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।
সোমবার দুপুরে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৪ মে থেকে পাঠদান শুরু হবে এবং ১৭ মে আবাসিক হল খুলবে বলে জানানো হয়। এর আগে সব ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে।
সে হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হতে এখনও তিন মাস বাকি। মে মাসের ২৪ তারিখ বিশ্ববিদ্যালয় খোলার পর কবে ভর্তি পরীক্ষা হবে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা হবে। তারপর সিদ্ধান্ত জানানো হবে। সবমিলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে আরও প্রায় চার মাস অপেক্ষা করতে হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.