
রংপুর অফিস:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনি পারভীনকে আদালতের রায় অনুযায়ী বিভাগীয় প্রধানের পদ না দেওয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
জনি পারভীন পদত্যাগ পত্রে বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে অপসারিত করা হয়েছে। পরবর্তীতে আদালত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই আদেশ স্থগিত ঘোষণা করে এবং বিভাগীয় প্রধান হিসেবে আমার দায়িত্ব পালনে কোনোরুপ বিঘ্ন ঘটাতে বারণ করেন আদালত।
কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের ওই রায় বাস্তবায়ন করেনি। আমাদের দুইজন শিক্ষকের ওপর নানা রকম হটকারী ও নিয়ম বহির্ভুত সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে সাধারণ শিক্ষাকার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে।প্রশাসনকে বার বার লিখিতভাবে অবগত করেও কোনো ফলাফল না পাওয়ায় আদালতের রায় বাস্তবায়নে অসহযোগিতা করায় প্রশাসনের অংশীদার হওয়াকে অনৈতিক বিবেচনায় আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করলাম।
বেগমরোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, অর্থনীতি বিভাগের প্রধানের বিষয়ে আদালত একটি রায় দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশসনের পক্ষ থেকে যথা সময়ে আপিল করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.