
রংপুর অফিস:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান জনি পারভীনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে দায়িত্বহীন, স্বেচ্ছাচারিতা, হয়রানি, অসৌজন্যমূলক আচরণ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ এনে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত তারা এ কর্মসুচী পালন করে।জনি পারভীনকে বিভাগীয় প্রধান পদ থেকে অপসারণ না করা পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা জানান, জনি পারভীন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করার পর থেকে অবৈধভাবে অনুপস্থিত থেকেছেন। তিনি যখন বিভাগে অনুপস্থিত থাকেন তখন তিনি জ্যেষ্ঠতার ভিত্তিতে কাউকে দায়িত্ব দেন না। এ কারণে অর্থনীতি বিভাগ নানা সমস্যায় ভুগছে।এমনকি দীর্ঘ ১ বছর সাত মাস বিভাগে কোন এ্যাকাডেমিক কমিটির সভা করেননি। এ কারণে দীর্ঘ সেশনজটে শিক্ষার্থীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনি পারভীন বলেন, যারা অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, শিক্ষার্থীদের রেজাল্ট না দিয়ে আটকিয়ে রেখেছে, তিনটি এ্যাকাডেমিক মিটিং এ আসেনি, তারাই আজ আন্দোলন করছে। আমি বিষয়টি ভিসি স্যারকে জানিয়েছি। তাদের এ অন্যায় মেনে নেয়া যায় না। পুরো বিষয়টি আমি প্রেস কানফারেন্স করে জানাবো।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.