
বেরোবি সংবাদদাতা:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরিফুল হক (আলাভী) আকস্মিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
জানা গেছে, গতকাল (২৫ মে) ঈদের দিন মধ্য রাতে তিনি পাবনায় তার নানার বাড়িতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার গ্রামের বাড়ি রাজশাহীতে। আরিফুল বিশ্ববিদ্যালয়ের ৮ম ব্যাচের শিক্ষার্থী। তবে কি কারণে তিনি আত্মহত্যা করতে পারেন সেটি এখনো জানা যায়নি।
কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজিব বলেন, সকালে তার মারা যাওয়ার বিয়টি শুনেছি। যতদূর শুনেছি লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।আবার কেউ কেউ বলছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন তিনি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর (চলতি) আতিউর রহমান বলেন, আমি আরিফুল ইসলামের মৃত্যুর বিষয়ে এখনো কিছু জানি না। তবে আমি এখনি তার বিভাগের সাথে কথা বলে এবিষয়ে নিশ্চিত হব।
এ বিষয়ে জানতে ওই বিভাগের বিভাগীয় প্রধানকে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.