
রংপুর অফিস:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬২৭ শিক্ষার্থী পাচ্ছেন 'বঙ্গবন্ধু মেধাবৃত্তি-২০২২'। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. আর এম হাফিজুর রহমান সেলিম।
ড. হাফিজুর রহমান বলেছেন, এ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬২৭ শিক্ষার্থী পাচ্ছেন বঙ্গবন্ধু মেধাবৃত্তি। এর মধ্যে অনার্স থেকে মেধাবৃত্তি পাচ্ছেন ৬৩১ জন ও মাস্টার্স থেকে মেধাবৃত্তি পাচ্ছেন ৯৬ জন শিক্ষার্থী।
তিনি আরো বলেন, অনার্স ও মাস্টার্সের সর্বশেষ সেমিস্টার পরীক্ষার ফলাফল অনুযায়ী সকল বিভাগের প্রত্যেক সেশনের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে। আগামী ১৭ই মার্চ, ২০২২ দুপুরে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির টাকা তুলে দেওয়া হবে।
গত ২০২১সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু মেধাবৃত্ত চালু করা হয়। এ সময় ৩১৮ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির টাকা তুলে দেওয়া হয়।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.