
নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী ১২ নভেম্বরের (মঙ্গলবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন সময়সূচি অনুযায়ী, ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা হবে ১৪ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৫ নভেম্বর।
এর আগে জেএসসির ১২ নভেম্বরের পরীক্ষাটি গত ৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড়ের কারণে তা পিছিয়ে ১২ তারিখ নির্ধারণ করা হয়।
তবে সেটি আবার পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে জেএসসির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১২ নভেম্বর জেডিসিতে বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হবে ১৫ নভেম্বর সকাল ৯টা থেকে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.