
নিউজ ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্টাফদের অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিম এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর মূল ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
এসময় বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দিবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.