
অনলাইন ডেস্ক:
করোনার সংক্রমণ এড়াতে ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে শিক্ষামন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসহ বন্ধ ঘোষণা করা হয়।
এর পর করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক দফা ছুটি বাড়ানো হয়। এর মধ্যে বাতিল করা হয় এইচএসসি, জেএসসি, পিইসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা। দেশে করোনা পরিস্থিতির আশানুরুপ উন্নতি না হওয়ায় ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে। ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.