
অনলাইন ডেস্ক:
৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্যবিধি নিশ্চিতে এবার প্রতি বেঞ্চে একজন করে ‘জেড’ আকারে বসিয়ে পরীক্ষা নেয়া হবে।
বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) আসন বিন্যাস প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রতি বেঞ্চে একজন করে ‘জেড’ আকারে বসিয়ে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা নিতে শুধু রাজধানীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র তৈরি করা হয়েছে।
চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা হবে। দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের।
৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে (বিশেষ) এমসিকিউসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.