
অনলাইন ডেস্ক:
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের রোগীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ার লক্ষ্মীপুর-নিয়তমোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার এসআই আব্দুর রহমান।
তিনি জানান, নিহতদের মধ্যে একজন রোগী। বাকি চারজনও অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
তিনি আরো জানান, অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাচ্ছিলো। লক্ষ্মীপুর-নিয়তমোড়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রোগীসহ অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এছাড়া গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.