নিউজ ডেস্ক:
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের মধ্যে গত দুই দিনে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন-সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পাটা গ্রামের খোকা মিয়া (৬০), চট্রগ্রামের পটিয়া থানার খৈগ্রামের মুহাম্মদ আলী (৭০) এবং নওগাঁ জেলার আত্রাই থানার পাইকার বড় বাড়ি গ্রামের শহীদুল ইসলাম (৫৫)।
এর আগে বৃহস্পতিবার সকালে ইজতেমা ময়দানের নির্ধারিত খিত্তায় যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইয়াকুব আলী নামে এক মুসল্লি। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নাখিলপাড়া এলাকার হাশেম আলীর ছেলে।
ইজতেমা ময়দানের কন্ট্রোল রুমে মিডিয়া সেলের গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, রাতে ২৬ নম্বর খিত্তায় বার্ধক্যজনিত কারণে খোকা ও আলী মারা যান।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.