
অনলাইন ডেস্ক:
শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ইন্দোনেশিয়া। শুক্রবার দেশটির সুলাওসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও সাত শতাধিক।
প্রতিবেদনে বলা হয়েছে দেশটির মাজেনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলি রহমান বলেছেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে মামুজু শহরে নিহতের সংখ্যা ২৭ জন। তিনি আরও বলেছেন, ধবংসস্তুপের নিচে অনেক মৃতদেহ আছে।
অন্যদিকে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, মামুজু শহরের এক যায়গায় আরও ৮ জন নিহত হয়েছে। এই শহরের এক বিধ্বস্ত হাসপাতালের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া বহু রোগী এবং হাসপাতাল কর্মীদের উদ্ধারে অভিযান চলছে দমকল কর্মীরা।
সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় রাত ১ টা নাগাদ ভূমিকম্প আঘাত হানার পর হাজারো মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে পালায়। ভূমিকম্পে অন্তত ৬০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মোটরসাইকেলে করে ঘর ছেড়ে বেরিয়ে উঁচু কোথাও যাওয়ার জন্য ছোটাছুটি করছে। ভিডিওতে আরও দেখা যায়, একটি ছোট্ট শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে এবং মানুষজন খালি হাতে তাকে উদ্ধারের চেষ্টা করছে।
সুদিরমান স্যামুয়েল নাম এক সাংবাদিক জানান, ভূমিকম্পে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে দুই হোটেল, সুলায়িসি দ্বীপের অফিস, শপিং মল।
এছাড়া মামুজুর একটি রাস্তার চলাচল ব্যবস্থা বন্ধ হয়েছে একটি ব্রিজ ভেঙে পড়ার কারণে। গার্ডিয়ান, সিএনএন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.