
অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের এএসআই (সশস্ত্র) মোঃ দলিল উদ্দিন বিশ্বাস (৫৮) মারা গেছেন। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
দলিল উদ্দিন করোনা আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল রাতে তিনি মৃত্যুবরণ করেন।
দলিল উদ্দিনের বাড়ি যশোর জেলার কোতয়ালি থানার নওদা গ্রামে।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ৬৬ জন সদস্য করোনায় মারা গেছেন।
সূত্র: যমুনা।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.