
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুরের ১ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন, দিনাজপুরের ৪ জন রয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় ৩৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার ২৯ শতাংশ। নতুন শনাক্তের মধ্যে রংপুরে ২০ জন, পঞ্চগড়ে ২ জন, নীলফামারীতে ৫ জন, লালমনিরহাটে ৫ জন, কুড়িগ্রামে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ১১ জন, দিনাজপুরে ৬৫ জন ও গাইবান্ধায় ২ জন রয়েছেন।
শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু জাকিরুল ইসলাম।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬৯১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৬ জন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.