
অনলাইন ডেস্ক:
জনগণের সুরক্ষা করার দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত (কোভিড-১৯) হয়ে জীবন উৎসর্গ করেছেন পুলিশ সদস্য কনস্টেবল নেকবার হোসেন (৪২)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানায় কর্মরত ছিলেন।
দেশের জন্য জীবন উৎসর্গকারী পুলিশযোদ্ধা নেকবার হোসেনের গ্রামের বাড়ি ভোলা জেলায় চরফ্যাশনে। তিনি স্ত্রী, সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ১৪ জন গর্বিত সদস্য দেশ মাতৃকার সেবা করতে গিয়ে আত্মোৎসর্গ করলেন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.