
অনলাইন ডেস্ক:
ঢাকা-নবাবগঞ্জ সড়কের কাছে নবাবগঞ্জের তুলসীখালী সেতু এলাকায় কাভার্ডভ্যান একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোচালকসহ তিন যাত্রী নিহত হন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত চারজনের মধ্যে অটোচালক উজ্জ্বলের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার মুগারচর এলাকায়। বাকি তিনজন রংপুর জেলার বাসিন্দা। তারা নবাবগঞ্জ থানা এলাকায় কৃষকের কাজ করতো। সোমবার লকডাউন ঘোষণা হওয়ায় গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথে এ দুর্ঘটনার শিকার হন।
হাইওয়ে পুলিশ জানায়, ঘাতক কাভার্ডভ্যানটি ঘটনার পরপর দ্রুত পালিয়ে গেছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে থানা পুলিশ জানায়, ঘটনাস্থল শ্রীনগর থানার অন্তর্ভুক্ত। এ বিষয়ে তারা আইনি পদক্ষেপ নিবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.