
অনলাইন ডেস্ক:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর জেলার মিঠাপুকুরের সন্তান শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ব বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম।
সোমবার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মুহা. রাশেদুল ইসলাম এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।
প্রথম উপাচার্য ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকির হোসেন।
উল্লেখ্য, নতুন এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির কার্যক্রম শুরু হয়েছে, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ক্লাস শুরু কথা রয়েছে। ইতিমধ্যে কুড়িগ্রাম ভোকেশনাল মোড়ে দুটি ভবন ভাড়া নিয়ে প্রশাসনিক কার্যক্রম চলছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.