
নিউজ ডেস্ক:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের কোরবানপুর সড়কে একটি প্রাইভেটকার খালের পানিতে পড়ে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীনগর উপজেলার শিবপুর ইউপির জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, তার স্ত্রী ও গাড়ির চালক আব্দুর রহমান।
নিহত গাড়িচালক আব্দুর রহমান নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের ভেতর শিশুর জুতা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শিশুটি গাড়ি থেকে ছিটকে পড়ে খালের পানিতে তলিয়ে গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.