
নিউজ ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমি দখল করা নিয়ে সংঘর্ষে বাকিনুর ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
নিহত বাকিনুর উপজেলার ভাঙ্গামোড় ইউপির মাস্টারপাড়া গ্রামের ছলিম উদ্দিন মিস্ত্রির ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউপির খোঁচাবাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এলাকার ছলিম মিস্ত্রি পৈত্রিক সূত্রে পাওয়া দুই একর জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি ভাঙ্গামোড় ইউপি সদস্য সহিদুল ইসলাম অংশীদারদের কাছ থেকে ক্রয় সূত্রে ওই জমির মালিকানা দাবি করেন। ছলিম উদ্দিন মিস্ত্রি তার পরিবারের লোকজন নিয়ে ওই জমিতে লাগানো সরিষা তুলতে গেলে সহিদুল মেম্বারের লোকজন বাধা দেয় । এ সময় উভয় পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় আহতরা হলেন- জহুরুল হক, খলিল উদ্দিন, আজিমুদ্দিন, বেলাল হোসেন ও আমিনুর ইসলাম। এর মধ্যে জহুরুল ও খলিলের অবস্থা গুরুত্বর।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় বলেন, আমরা এখন পর্যন্ত ঘটনাস্থলে রয়েছি, বিস্তারিত পরে জানানো হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.