
নিউজ ডেস্ক:
কুড়িগ্রামে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।মৃত দুই শিশু ও তাদের পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
রোববার ভোরে মারা যায় নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউপির কুটি নাঁওডাঙ্গা গ্রামের মোবারক আলীর ৬ মাসের ছেলে এবং ভূরুঙ্গামারীর বলদিয়া ইউপির শাহী বাজার গ্রামের রিয়াজুল ইসলামের ৬ বছরের শিশু কন্যা নাফিজা।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. এসএম সায়েম জানান, নিহত শিশু ও পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.