
অনলাইন ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জে অধিক পরিমাণ কৃষি জমি ব্যবহার ও আবাসিক এলাকায় ইটভাটা গড়ে তোলার অভিযোগে দুই ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম পৃথক দুটি ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
জানা যায়, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ এলাকার এফকেএম ব্রিকসকে আবাসিক এলাকা ও অধিক কৃষিজমি ব্যবহার করার অপরাধে ৫০ হাজারি এবং একই উপজেলার রামজীবন ইউনিয়নের এসআরবি ব্রিকসের ফায়ার লাইসেন্স না থাকার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে দুই ইটভাটা মালিকের কাছে থেকে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.