
অনলাইন ডেস্ক:
ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় তিনতলার একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার সকালে কেরাণীগঞ্জের পূর্বচল খেলার মাঠের পাশের তিনতলা ভবনটি ধসে পড়ে।
কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেরাণীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, তিনতলা ভবন ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এরই মধ্যে আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী রয়েছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.