
নিউজ ডেস্ক:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের গাজীনগর এলাকায় বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বিজিবি সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুস সামাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে সহিংসতার কারণ জানাতে পারেননি তিনি।
বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির বাধার মুখে সৃষ্ট কথা কাটাকাটির সূত্র ধরে এ সহিংসতা ঘটে বলে পুলিশের একটি সূত্রটি স্বীকার করেছেন।
পুলিশসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন। মাটিরাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে বলে জানা গেছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.