
নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নিখোঁজের একদিন পর গম ক্ষেতের গর্ত থেকে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার গোগর ঝাড়বাড়ি এলাকা থেকে মরদহটি উদ্ধার করা হয়।
নিহত তৈয়ব আলী ঘুটু একই এলাকার খনির উদ্দীনের ছেলে। তিনি গরুর ব্যবসা করতেন।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন জানান, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে গোগর চৌরাস্তা বাজারে যান তৈয়ব আলী। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি স্বজনরা। সকালে স্থানীয়রা ঝাড়বাড়ি এলাকার একটি গম ক্ষেতের মাটির গর্তে তার হাত-পা বাঁধা মরেদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
নিহতের ভাই বাবুল জানান, টাকা-পয়সা নিয়ে তৈয়বের সঙ্গে ব্যবসায়ীর দ্বন্দ্ব ছিল। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে। মোবাইল ও পরনের জ্যাকেট উদ্ধার করতে পারলেই আসল রহস্য জানা জাবে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.