
অনলাইন ডেস্ক:
গাইবান্ধার পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মিরাজ মিয়া এবং তানহা আক্তার নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চান্দিয়া গ্রামে এবং সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামে এসব ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- কঞ্চিপাড়া ইউনিয়নের চান্দিয়া গ্রামের রিপন আহম্মেদ ঝন্টুর ছেলে মিরাজ মিয়া (৪) এবং বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে তানহা আক্তার (৩)।
এ বিষয়ে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু মিরাজ এবং তার বোন রুকাইয়া বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। এছাড়া রুকাইয়াকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম জানান, তানহা বৃহস্পতিবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল। এ সময় পরিবারের অজান্তে পাশের পুকুরে ডুবে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তানহার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.