
নিউজ ডেস্ক:
গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জের পানিতলা এলাকায় বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদি হাসান জানান, বানেশ্বর বাজারে একটি মাইলপোস্টের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে একজন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজন মারা যান। পরে বগুড়া নেয়ার পথে তৃতীয়জনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ নামে একজনকে এখানে আনা হয়। এরপর তিনি মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.