গাইবান্ধায় পিকনিকের বাস উল্টে দুইজন নিহত, আহত ৯

অনলাইন ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকনিকের বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।

শুক্রবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

নিহতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের মোহন মিয়া ও ফিরোজ কবির।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে আসা পিকনিকের বাসটি ফাঁসিতলা এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের পাশে থেমে থাকা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোহন মিয়া ও ফিরোজ কবির নিহত হন। এছাড়া বাস ও অটোরিকশার ৯ যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসটি থানায় নেয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply