
নিউজ ডেস্ক:
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডাক্তার মোঃ ইউনুস আলী সরকার (৬৭) শুক্রবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নবীনেওয়াজ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জিল্লুর রহমান জানান, তিনি দীর্ঘ দিন থেকে ফুসফুসের ক্যান্সার রোগে ভুগতে ছিলেন।
ডাক্তার মোঃ ইউনুস আলী সরকার সংসদীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সর্ম্পকতি স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি একই আসন থেকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান জানান, ডাক্তার মোঃ ইউনুস আলী সরকার বিগত ১৬ বছর থেকে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া পেশাজীবী সংগঠন ডাক্তারদের ‘বিএমএ’ এর যুগ্ম মহাসচিব ও ছাত্রজীবনে ছাত্রলীগ থেকে রংপুর মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এবং দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.