
অনলাইন ডেস্ক:
কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কাটখাল ইউপির হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ১০ জনের মধ্যে ৮ জনকেই বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকায় পাঠানো হয়ে। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন- ওই গ্রামের আব্দুস সালামের স্ত্রী সিপাইনেছা, দুই ছেলে কামাল মিয়া ও আনোয়ার, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা ও উম্মে হানি এবং তাদের স্বজন পারভিন ও জুয়েনা।
জানা গেছে, হাজিপুর গ্রামের আব্দুস সালামের ঘরে রান্না করার গ্যাস সিলিন্ডারের পাইপে ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে আগেই গ্যাস পুরো ঘরে ছড়িয়ে ছিল। সালামের স্ত্রী সিপাইনেছা রান্না করতে গিয়ে চুলা জ্বালাতে পারছিলেন না। এ সময় তারা বাইরে থেকে আগুন নিয়ে চুলা জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ আগুনেই তারা দগ্ধ হন। পরে এলাকাবাসী গিয়ে ঘরের আগুন নেভানোসহ দগ্ধদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পুলিশের কাটখাল তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মাসুদ মিয়া জানান, দগ্ধ ১০ জনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, গ্যাস ব্যবহারে অজ্ঞতার কারণেই এ ঘটনা ঘটে। সিলিন্ডার থেকে যে প্লাস্টিকের পাইপটি চুলায় গেছে। সেটিতে কোনো সমস্যা রয়েছে কি-না, তা অনেকে খেয়াল করে না। আর এ অসাবধানতার কারণেই ১০ জন দগ্ধ হয়েছেন। ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.