
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাইয়ারদিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পটিয়া থানার ওসি রেজাউল করিম চৌধুরী বলেন, অটোরিকশাকে চাপা দিয়ে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। এছাড়াও আহত হন আরো কয়েকজন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার