
নিউজ ডেস্ক:
কুমিল্লার বরুড়া উপজেলায় ট্রাকের চাপায় সিএনজির যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালক।
বৃহস্পতিবার সন্ধ্যায় বরুড়া-লালমাই সড়কের দুতিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহত চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন ডেইলি বাংলাদেশকে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বরুড়া বাজারের ব্যবসায়ী উপজেলার ভৌতরী গ্রামের আবদুর রশিদ এবং তার স্ত্রী বেগম আক্তার।
স্থানীয়রা জানায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে কুমিল্লা থেকে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন আবদুর রশিদ। সন্ধ্যা ৬টার দিকে দুতিয়ারপুর নামক স্থানে সিএনজি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতি নিহত হন।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.