দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

অনলাইন ডেস্ক:

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় কমিউনিটি বেজড হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply