
নিউজ ডেস্ক:
দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বীরগঞ্জে কার্ভাড ভ্যান ও পাওয়ার টিলারের সংঘর্ষে দুইজন ও পার্বতীপুর উপজেলায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ভোগনগর ইউপির পাঁচপীর নামক স্থানের দুর্ঘটনা দুইজন নিহত হন। নিহতদের নাম জানা যায়নি।
অপরদিকে, পার্বতীপুর উপজেলা শহরের নওদাপাড়া গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্র ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পার্বতীপুরের হলদিবাড়ি ডাঙ্গাপাড়ার নওদাপাড়া সড়কে চতুর্থ শ্রেণীর ছাত্র ইব্রাহিম নতুন বাইসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।
নিহত ইব্রাহিম পলাশবাড়ী ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেসুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.