
নিউজ ডেস্ক:
দিনাজপুরে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় মাদক ব্যবসায়ীদের পাল্টা গুলিতে আহত হন ২ পুলিশ সদস্য। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দিনাজপুর সদর উপজেলার তাজপুর গ্রামের নওশন দিঘী এলাকায়।
নিহতরা হলেন, দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী এলাকার মৃত শেখ রহমানের ছেলে রহমত আলী (৩৫) ও সিপাহীপাড়া এলাকার মৃত মনসুর আলীর ছেলে আবুল কাশেম ওরফে কাইশ্যা (৩৪)।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এটিএম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাতে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালাতে যায় দিনাজপুর সদর উপজেলার তাজপুর এলাকায়। এসময় মাদক কারবারীদের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে ওই দুই মাদক ব্যবসায়ী নিহত হন। নিহতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, মাদক কারবারীদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.