
নিউজ ডেস্ক:
দিনাজপুরের বিরামপুরে এক্সক্যাভেটরের সঙ্গে সংঘর্ষে তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। উপজেলার জেললাগাড়ি এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুঘটনা ঘটে।
রামপুর থানার ওসি মনিরুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার সেগুনবাগান গ্রামের সাইদুর রহমানের ছেলে সুজন (৩৫), সেতাবুল ইসলামের ছেলে ওসমান গণি (৩০) ও বিপ্লব হোসেন।
জানা গেছে, মোটর সাইকেলে তিনজন বিরামপুর থেকে নবাবগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে একটি এক্সক্যাভেটরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালরে মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.