
অনলাইন ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বামী দ্বিতীয় বিয়ে করায় তার ‘বিশেষ অঙ্গ’ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন।
রোববার রাতে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী যুবকের সঙ্গে সাত বছর আগে অভিযুক্ত নারীর বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এবং এক মেয়ে আছে। দুই মাস আগে আরেক মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক হয় ভুক্তভোগীর।
গত শনিবার রাতে ঐ মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন তিনি। এরপর রোববার রাতে ভুক্তভোগীর পুরুষাঙ্গ কেটে দেন প্রথম স্ত্রী। গুরুতর আহত অবস্থায় ঐ যুবককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.