
নিউজ ডেস্ক:
রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার রাতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান। তিনি বলেন, রাত সাড়ে ৮ টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
বিস্তারিত আসছে.........
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.