
অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর):
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং জনস্বার্থে সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ৬টি মামলায় সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজন ব্যক্তিকে ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী মাজিস্ট্রেট বিধান কান্তি হালদার জানান, জনস্বার্থে আইন প্রয়োগ ও অপরাধ দমনে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.