
অনলাইন ডেস্ক:
নীলফামারীর কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-মোটরসাইকেল চালক লিটন হোসেনের আট মাসের শিশুছেলে আব্দুর রহিম, শাশুড়ি রোজিনা বেগম ও শ্যালিকা আদুরী আক্তার।
রোববার রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ উপজেলা শহরের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে উল্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক লিটন হোসেনের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদরে। তিনি বর্তমানে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, পুটিমারী ইউপিতে মামাশ্বশুরের বাড়িতে ঈদের দাওয়াত খেতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটিকে আটক করেছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.