
রংপুর অফিস:
গাইবান্ধা জেলার সদর থানা এলাকায় নেশার জন্য ৫০ টাকা না পেয়ে পিটিয়ে মাকে হত্যা করেছে এক নরপশু। র্যাব-১৩ অভিযান চালিয়ে নরপশু মোঃ সাজ্জাদুল হক (২৯), জেলা-গাইবান্ধাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে জেলার থান সিংহপুর বোয়ালী গ্রামে।
র্যাব-১৩‘র মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) আজ বুধবার সকালে এক প্রেস বার্তায় জানান, গতকাল ১৩ জুলাই রাতে র্যাাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সদর থানায় এজাহার ভুক্ত প্রধান আসামীকে জেলার সদর থানাধীন থানসিংহপুর বোয়ালী গ্রামের আসামীর নিজ বাড়ীর সামনে অভিযান চালিয়ে মোঃ সাজ্জাদুল হক (২৯), জেলা-গাইবান্ধাকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত মোঃ সাজ্জাদুল হক (২৯) দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত। সে ইতোপূর্বে বহুবার তার বাবা-মাকে মাদকের টাকার জন্য মারপিট করেছে। তার বাবা একজন অবসর প্রাপ্ত পুলিশ সদস্য। গত ১২ জুলাই আনুমানিক সন্ধ্যা সাড়ে৭ টার দিকে মাদকাসক্ত অবস্থায় নেশার জন্য মাত্র ৫০ টাকার জন্য সে তার মাকে নিষ্ঠুরভাবে নাকে, মুখে স্বজরে আঘাত করে এবং বুকে অনবরত লাথি মারে। আহত অবস্থায় ঘাতক মোঃ সাজ্জাদুল হকের মা খাদিজা বেগমকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত আসামী উক্ত হত্যা মামলার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানার মামলা নং-১১, তারিখ- ১৩/০৭/২০২১, ধারা- ৩০২ পেনাল কোড অনুযায়ী গাইবান্ধা সদর থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.