
অনলাইন ডেস্ক:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে রংপুর-ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছে রাইকুল ইসলাম নামে এক মাদককারবারি।
২ আগস্ট শনিবার বিকেল ৩ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় রংপুর ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশ যৌথ চেকপোষ্ট বসিয়ে হানিফ এন্টারপ্রাইজ(ঢাকা মেট্রো ব-১২২১৬৫)এর একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন রাইকুল ইসলাম নামের একজন ব্যক্তির লাগেজ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাইকুল ইসলাম(৪২)রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।
সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয়,আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও আইনপ্রয়োগকারী সংস্থাসমুহের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত রাইকুলের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.