
রংপুর অফিস:
দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকায় ৫৫১ গ্রাম হেরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গতকাল রোববার রাতে পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র্যাব ১৩-‘র মাহমুদ বশির আহমেদফ্লাইট লেফটেন্যান্টসিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া)।
র্যাবের অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদফ্লাইট লেফটেন্যান্টসিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এক প্রেস বার্তায় জানান, র্যাব-১৩ এর গোয়েন্দা দল তথ্য পাই যে, রেলওয়ে স্টেশন এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইনসহ অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় গতকাল জুলাই রাতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৫৫১ গ্রাম হেরোইন সহ মোহাম্মদ আলী(২৪) এবং মোঃ রিয়াজ(৩০), উভয় থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে গ্রেপ্তার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.