
নিউজ ডেস্ক:
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগরে এ দুর্ঘটনাটি ঘটে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা ওসি মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে ঘটনাস্থলে তিন যাত্রী মারা যান। দগ্ধ প্রাইভেটকারের দুই যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.