
নিউজ ডেস্ক:
ফেনীর সোনাগাজীতে গোলাগুলির ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি ডাকাত দলের অভ্যন্তরীণ সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ২টি একনলা বন্দুক ও ১ রাউন্ড তাজা গুলিসহ ৮ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এখন পর্যন্ত নিহত দুই জনের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুদ্দিন আহমেদ জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা দুইজনকে উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে সেখান থেকে লাশ ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সূত্র: সময়টিভি
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.