
অনলাইন ডেস্ক:
গত ১৯ ডিসেম্বর স্থগিত হওয়া বার কাউন্সিলের পাঁচ কেন্দ্রের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। যা আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রবিবার ( ৭ ফেব্রুয়ারি) সচিব (জেলা ও দায়রা জজ, বার কাউন্সিল ) মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা যায়, ‘গত ১৯ ডিসেম্বর বাতিলকৃত মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীগণকে স্ব স্ব অ্যাডমিট কার্ড দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। নতুন কোন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না এবং কোন প্রকার নতুন ফি জমা দিতে হবে না।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইট (www.barcouncil.gov.bd ) থেকে বিস্তারিত জানা যাবে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.