
অনলাইন ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে সাবেক স্ত্রী বিদিশা ও ছেলে এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ সোমবার (১৬ আগস্ট) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে সাবেক হুইপ এইচ এম গোলামে রেজা ও তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু বাদী হয়ে আদালতে মামলাটি করেছেন।
মামলার এজাহারে দাবি করা হয় এরিক বিদিশার গর্ভজাত নয় এছাড়া বারিধারায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি এরশাদের উল্লিখিত ফ্ল্যাটটি বিদিশা ও এরিক অবৈধভাবে দখলে নিয়েছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.