
অনলাইন ডেস্ক:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বেগুনিপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও মাছুমা (৬), এবং নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম।
কচাকাটা থানার পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সুমাইয়া ও মাছুমা কলাগাছের ভেলা নিয়ে বাড়ির পাশে খালার বাড়িতে রওনা দেয়। এসময় বাড়ির অদূরে সেচ পাম্পের টাঙ্গানো বিদ্যুতের তারে দুইবোনের গলা আটকে যায়। এতে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অপর দিকে প্রায় একই সময় নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ভেলাযোগে পাশের বাড়িতে যাওয়ার সময় ভেলার লগি বিদ্যুৎ সরবরাহের মেইন লাইনের তারে লাগে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারও মৃুতু হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় জানান, তিনজনের মরদেহ তাদের পরিরারের কাছে হস্তান্তর হয়েছে। এ বিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.