
স্টাফ রিপোর্টার:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি'র হলরুমে ৩ টি উপজেলার শিশু ও যুব ফোরামের নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ মতবিনিময় সভায় দিনাজপুর সদর, বিরল, ও কাহারোল উপজেলা শিশু ও যুব ফোরামের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। অতিথি বক্তা হিসেবে যুক্ত হয়েছিলেন ওয়ার্ল্ড চাইল্ড এন্ড ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী ও সাবেক শিশু ফোরাম নেতা মেহেদী হাসান মুরাদ।
উক্ত সভায় শিশু বান্ধব দিনাজপুর জেলা তৈরি করতে শিশু ও যুব ফোরাম কি কি পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে আলোচনা হয়। এসময় বিরল উপজেলা যুব ফোরামের সভাপতি শাহরিয়ার তাদের সফলতা, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ তুলে তুলে ধরেন।
দিনাজপুর জেলাকে মডেল জেলা হিসেবে বিনির্মাণের জন্য শিশুদের তৈরি ও সুরক্ষার জন্য করণীয় বিষয় তুলে ধরা হয়েছে। যেখানে শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও প্রশিক্ষণ, সাংস্কৃতিক ও মানসিক বিকাশ, সামাজিক ও আইনগত অধিকার নিশ্চিতকরণ সহ খেলাধুলা, প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষা এবং কারিগরি দক্ষতার উন্নয়নে ভূমিকা পালনের কথা বলা হয়।
উক্ত যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন বিরল এপি'র স্পনসর এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার প্রেট্রিক রুরাম, জাতীয় শিশু ও যুব পরিষদের পুষ্টি বিষয়ক উপদেষ্টা আয়শা সিদ্দিকা,ওয়ার্ল্ড চাইল্ড ইয়ুথ ফোরামের স্পনসরশীপ ম্যানেজার কে এন তানি, দিনাজপুর উপজেলা যুব ফোরামের সভাপতি রিয়ন মিয়া, কাহারোল শিশু ফোরামের সম্পাদক শোভা রায় এবং বিরল-কাহারোল- দিনাজপুর শিশু ও যুব ফোরামের প্রতিনিধিবৃন্দ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.