
অনলাইন ডেস্ক:
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৪০৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে পাঁচ শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪৪ লাখ ৪ হাজার ২৩৬ জনে পৌঁছেছে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮৮ হাজার ৭৭৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪৫ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৫৫ হাজার ৭৫১ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ১২৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮০ লাখ ৭২ হাজার ৬৫৬ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৪১ হাজার ৩৪৬ জন মারা গেছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১২৮ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৬৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ লাখ ৮ হাজার ২৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ১৪১ জনের।
আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৬৯৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৮৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭১ হাজার ৬৬২ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭৯৭ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৩ লাখ ২০ হাজার ৮৯৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন।
করোনায় এখন পর্যন্ত ফ্রান্সে ৬৫ লাখ ৩৩ হাজার ৩৮৩ জন, রাশিয়ায় ৬৬ লাখ ৬৩ হাজার ৪৭৩ জন, যুক্তরাজ্যে ৬৩ লাখ ৫৫ হাজার ৮৮৭ জন, ইতালিতে ৪৪ লাখ ৫৬ হাজার ৭৬৫ জন, তুরস্কে ৬১ লাখ ৩৮ হাজার ৪৫২ জন, স্পেনে ৪৭ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন, জার্মানিতে ৩৮ লাখ ৪৬ হাজার ১৮৬ জন এবং মেক্সিকোতে ৩১ লাখ ২৩ হাজার ২৫২ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১২ হাজার ৯৭৬ জন, রাশিয়ায় এক লাখ ৭২ হাজার ৯০৯ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩১ হাজার ২৬০ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৫৭৯ জন, তুরস্কে ৫৩ হাজার ৬৭৫ জন, স্পেনে ৮২ হাজার ৮৮৩ জন, জার্মানিতে ৯২ হাজার ৪২৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৪৯ হাজার ৫২৯ জন মারা গেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.