
অনলাইন ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়াল ঘরে গরুর খাবার দিতে গিয়ে বিষধর সাপের ছোবলে রিমি বেগম(৩৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রিমি বেগম আজ সকাল সাড়ে ৭ টার দিকে প্রতিদিনের ন্যায় তাদের পালিত গরুকে খাবার দিতে গোয়াল ঘরে যায়। এ সময় তার অজান্তে একটি বিষধর সাপ হাতে ছোবল দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন সেখানে আসার আগেই সাপটি পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে রিমির সমস্ত শরীর কালো হয়ে গেলে বাড়ির লোকজন তাকে সেখান থেকে সিএনজি যোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রিমির স্বামী শহিদুল ইসলাম তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রিমির এ অকাল মৃত্যুতে আমার ৩টি সন্তান মা হারা হয়ে যাওয়ায় আজ থেকে আমার সাজানো- গোছানো সংসার এলো মেলো হয়ে গেল।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.